শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মৃত্যুর ১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

Download Photocard

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দাফনের এক বছর পর নয়ন (৮) নামে এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পিবিআই।

৩১ আগস্ট( রবিবার) বিকেলে পৌরশহরের পাঁচপীর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। নয়ন রাণীশংকৈল পৌর শহরের উত্তর ভান্ডারা এলাকার মনিরুল ইসলামের ছেলে।

জানা যায়– গত বছরের আগস্ট মাসে নয়নের মা সুরাতুন নেছা ও তার মেয়ে সিমি আক্তার নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার দিন তারা নাইট ডিউটিতে ছিলেন। সকালবেলায় বাসায় ফিরে এসে দেখেন, শিশু নয়নের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। নয়নের মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ঘর এলোমেলো, বেতনের জমানো ৪০ হাজার টাকাও নেই ।

মৃতের মায়ের অভিযোগ-পাশের বাসায় থাকা বগুড়ার সুজন নামের এক যুবক এই হত্যার সাথে জড়িত |

নারায়ণগঞ্জ পিবিআই পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, “গত আট মাস আগে মামলাটি পিবিআইয়ের তদন্তে আসে। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে হাড়, দাঁত ও চুল সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে।”

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান–“আদালতের নির্দেশে পিবিআই টিম লাশ উত্তোলন করেছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০