শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত 

ফটোকার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:  আজ বিশ্ব ধরিত্রী দিবস। ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলেন্ট ট্রান্সফর্মেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় প্রমোটিং ইকো ফ্রেন্ডলি কনস্ট্রাকশন ম্যাটারিয়ালস থ্রু রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) প্র্যাকটিস উপ প্রকল্পের সবুজ নির্মাণ মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে এ উপলক্ষে আজ দিনব্যাপি শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি ইএসডিওর প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের দুরামারী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান কার্যালয়ে এসে  শেষ হয়। পরে ইউএসডিওর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল গফুর।  ইএসডিও-স্মার্ট-ইএফসিএম প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিনার ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, প্রকল্পের আওতায় গঠিত মডেল ও সাধারণ পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পরিবেশবান্ধব গাছ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০