শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

তহিরুন নেছা চৌধুরী একাডেমির গুণীজন সম্মাননায় ভূষিত হলেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তহিরুন নেছা চৌধুরী একাডেমির উদ্যোগে গত ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও মানবকল্যাণে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তহিরুন নেছা চৌধুরী একাডেমির সাবেক সভাপতি হোসেন মুরাদ চৌধুরী। তহিরুন নেছা চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম মহিলা সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রথম মহিলা সফল কূটনীতিক নাসিম ফেরদৌস চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল মুহিত চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, কুয়েত প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আসাব উদ্দিন, দি চিপ এক্সিকিউটিভ রিড কলেজ ইউক’র শিক্ষক মোসাদ্দেক আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার।

আরো উপস্থিত ছিলেন জামশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আব্দুল হাকিম, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাগবাড়ি এসইডিইপি মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, বাবর আহমদ চৌধুরী, সাহেদ আহমদ চৌধুরী, কয়ছর আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রী সহ প্রমুখ।

নাসিম ফেরদৌস বলেন, শিক্ষক-অভিভাবক, ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা গ্রহন করতে হবে, শিক্ষার কোনো বিকল্প নেই, জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি, তাই আমাদের শিশুদের সুশিক্ষা দান করতে হবে।

শহিদুল ইসলাম বলেন, আজ তহিরুন নেছা চৌধুরী একাডেমি যে সম্মান আমাকে দিয়েছে তা আমার আজীবন মনে থাকবে। আমি চেষ্টা করব আমার বাকী জীবন গরিব অসহায়, দুস্থ মানুষের কল্যানে কাজ করে যেতে এবং আমি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০