শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

তাড়াশে চেক জালিয়াতির মামলায় প্রধান শিক্ষিকার ৩ বছরের কারাদণ্ড

ফটোকার্ড

তাড়াশ প্রতিনিধি ::

সিরাজগঞ্জের তাড়াশে চেক জালিয়াতি মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মমতাজ মহল (৫১) নামে এক প্রধান শিক্ষিকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনটি চেকে উল্লেখিত ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫খ্রী:) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। তিনি তাড়াশ উপজেলার চক জয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আদালতের পেশকার আব্দুল রহমান জানান, প্রধান শিক্ষিকা ২০২২ সালের ২৩ জুন একই উপজেলার খোকন চন্দ্র কর্মকারের কাছ থেকে ২০ লাখ, ১৮ জুলাই ইসমাইল হোসেনের কাছ থেকে ৫ লাখ ও রতন কুমার সাহার কাছ থেকে ২০ লাখ টাকা তিন মাসের জন্য হাওলাদ নেন। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হন মমতাজ মহল। পরে একাধিকবার সালিশ-বৈঠক হয়। তাতেও কোনো সমাধান হয়নি। পরে ওই শিক্ষিকাকে তারা প্রথমে আইনি নোটিশ পাঠান। এরপর তিনজন বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০