শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

তাড়াশ পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডে গণসংযোগে সরব, উন্নয়নের প্রতিশ্রুতিতে আলোচনায় শরিফুল ইসলাম আজম

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জোরালো গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম আজম। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন,“দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং রাস্তাঘাটসহ নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করবো। আমি নেতা নয়, একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ ও উদ্যমী এই সমাজসেবক ইতোমধ্যে তার কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতির কারণে তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

এদিকে নির্বাচন ঘিরে ৩নং ওয়ার্ডে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরিফুল ইসলাম আজমের সক্রিয় প্রচারণা ও গণসংযোগ এখন এলাকার আলোচনার প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০