শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তানোরে যুবদলের আয়োজনে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Download Photocard

তানোর-রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামে চান্দুরিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকাল পাঁচটায় চান্দুরিয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামের মসজিদ মাঠে তানোর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুসলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রনি ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দুরিয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহাফুজুর রহমান রিমন যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলা যুবদল।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মফিজ উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করিয়ে নেয়ার দায়িত্ব আমার। ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না, দায়ীত্ব অনুযায়ী কাজ করতে হয়। জামায়াতের প্রার্থী এমপি থাকা অবস্থায় তানোর গোদাগাড়ীতে একটা কাজও করে নি। যত উন্নয়ন ও কাজ হয়েছে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের আমলে। আপনারা সচেতন থাকুন।

প্রধান বক্তা মাহাফুজুর রহমান রিমন বলেন, তানোর গোদাগাড়ী রাজশাহী -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনিত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীন কে আপনাদের ভোটে নির্বাচিত করলে স্থানীয় পর্যায়ের সকল সুযোগ সুবিধা যোগ্য ব্যক্তিদের মাঝে বন্টন করা হবে। রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা স্বাস্থ্যের সকল চাহিদা ন্যায্যতার ভিত্তিতে বাস্তবায়ন হবে। আমি আপনাদের সকল দাবি আদায়ে পাশে থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিম রেজা আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল, সোহেল রানা সাবেক সাধারন সম্পাদক চান্দুরিয়া ইউনিয়ন বিএনপি, কাউসার আলী সাধারন সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, বুলবুল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, ওয়াহেদ আলী সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড যুবদল, তাহাসান আলী মেম্বার, সুরমান আলী মেম্বার, জাহাঙ্গীর সাংগঠনিক সম্পাদক ৮ যুবদল, এখলাসুর রহমান সদস্য তানোর উপজেলা যুবদল, আব্দুর রাকিব সভাপতি ২নং ওয়ার্ড যুবদল, জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল,ইয়াকুব আলী, আবু বাক্কার,শাফিউল সহ অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০