শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  ( ১৯ মে)  সকাল ১১ টার দিকে পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন হলরুমে স্বেচ্ছাসেবক দল,  সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠানে  সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব উজ্জ্বল,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোতে গুণগত পরিবর্তন সাধনের লক্ষ্যে তরুণদের সংগঠিত করছেন। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ একটি আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে। কেউ আর এ দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাই আগামী বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন
আলোচনা সভার সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস
বলেন, যে আগামী রাজনৈতিক হবে তারুণ্যকে নিয়ে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের
পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী ২৪মে সমাবেশ সফল করতে আমরা  সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দল  সকল নেতাকর্মী প্রস্তুত আছি। অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন সকলের সংঘবদ্ধ ছিলাম। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক   নুর আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের  সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল,  আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, আকাশ খন্দকার,  মোঃ নাজমুল হক, আব্দুল বারিক সালাউদ্দিন শেখ, হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০