শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তারেক রহমানের ৩১ দফা নিয়ে কাজিপুরের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন সেলিম রেজা

Download Photocard

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- কে মনোনয়ন পেলো, আর কে নির্বাচন করে এমপি হলো এটা আমার কাছে ম্যাটার করে না। আওয়ামী লীগের দুর্গখ্যাত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিএনপি নামক জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করে গেছেন আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার। চার দশক আগের সেই ছোট্ট চারা গাছটি এখন ডালপালা গজিয়ে পুরো যৌবনময়। সেই বৃক্ষের ডালপালায় বসে এখন রাজনীতি করতে মাঠে অনেকেই কাজ করছেন। সেই চারা কাজিপুরে জাতীয়তাবাদীর ঝান্ডা বাহকেরা অতি যত্নে সতেজভাবে জীবিত রেখেছেন। এখন সেটি ফল দিতে যাচ্ছে। আর এই ফল নিতে সবার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কাজিপুরের আপামর জনগণ আগের চেয়ে অনেক বেশি সজাগ। তারা বৃক্ষও চেনে ফলও যত্নে লালন করতে বদ্ধ পরিকর। জনগণের ভালোবাসার জোয়ারে সেইপথ ধরেই এবার মনোনয়ন আসবে ইনশা আল্লাহ।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে গনসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন উপজেলা বিএনপির একসময়ের সভাপতি সেলিম রেজা।

এসময় তিনি আরও বলেন, “কাজিপুরের মাটিতে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে পেরেছি এজন্য মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করি। পরবর্তী প্রজন্মের জন্য কাজিপুরের মাটি জাতীয়তাবাদের ফলবান উর্বর ভুমি তৈরী করে রেখে যেতে পারাটাই আমার রাজনৈতিক নেতৃত্বের স্বার্থকতা।”

সেলিম রেজা ঢেকুরিয়া হাটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে করমর্দন করে সবার দোয়া কামনা করেন। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেল বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম তোতা, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০