সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

সিরাজগঞ্জে তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষার্থীদের সবক প্রদান,আলোচনা সভা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার দ্বিতীয়  শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের আম্মপারা প্রথম সবক প্রদান উপলক্ষে আলোচনা সভা, ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৯ নভেন্বর ২০২৫) সকালে ৯ টায়  সিরাজগঞ্জ শহরের পৌর এলাকা শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম সংলগ্ন স্টেডিয়াম রোডে  মসজিদের পাশে অবস্থিত তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের সবক ও আন্মপারা প্রথম সবক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয।

আলোচনা সভা, সবক প্রদান ও অভিভাবক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম
মুফতি রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
হাজী আহমদ জান আলিয়া মাদ্রাসা সিরাজগঞ্জের
মুহাদ্দিস হযরত মাওঃ মুহাদ্দিস আবু হানিফ নোমানী  দাঃবাঃ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাদ্দিস হযরত মাওঃ মুহাদ্দিস আবু হানিফ নোমানী  দাঃবাঃ বলেন, চারিদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা হেফজ মাদ্রাসার ছাত্রদের ঈর্ষনীয় সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমি জেনেছি যে একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সালে  আত্মপ্রকাশ করেছে তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রচলিত প্রথায় যারাধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রচলিত প্রথায় যারাধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সমাজবিজ্ঞান ইত্যাদি এমনভাবে শিক্ষা দেয়া হয় যাতে ছাত্র-ছাত্রীরা ধর্মীয় জ্ঞানে উন্নত আলেম হওয়ার সাথে সাথে আধুনিক জ্ঞানেও সমমানে পৌঁছে যুগোপযোগী আলেম হতে পারবে। আজকে তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার দ্বিতীয়  শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের আম্মপারা প্রথম  সবক প্রদান করা হলো। তিনি আরো বলেন,  হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক ও আরবী ভাষা শিক্ষা দান।কুরআন মর্মার্থ অনুধাবন ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষাদান । এখানে রয়েছে পাশাপাশি হেফজ মাদরাসার সমৃদ্ধি, উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা মুহতামিম পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন বলেন, উপনিবেশ আমল থেকেই এই উপমহাদেশে চলছে সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা। যার পরিবর্তন সময়ের অপরিহার্য দাবি। কিন্তু কীভাবে তা পূরণ হবে? প্রয়োজন ইস্পাত কঠিন সিদ্ধান্তে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া। সার্বজনীন একটি শিক্ষা কার্যক্রম চালু করা।  তাই দ্বীনি শিক্ষা চালুর লক্ষে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসাটি চালু করা হয়েছে।  এই প্রতিষ্ঠানে গরীব অসহায় দুস্থ দের জন্য প্রতিষ্ঠানের পক্ষে থেকে তাদেরকে ফ্রি- চালু আছে।  যাতে তারা কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এই মাদ্রাসার ছাত্ররা তারা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতায়  অংশগ্রহন করে পুরস্কার অর্জন করেছে। এবং এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন বিষয়ের উপরে কোরআন তেলেওয়াত,  হামনাদ এর উপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে, আমাদের এ মাদ্রাসাটি আরো এগিয়ে যাক ইনশাআল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক।
এসময়ে আরো উপস্থিত ছিলেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা সহকারী শিক্ষক কারী হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম শিক্ষক হাফেজ কারী হারুনুর রশিদ শিক্ষক মাস্টার সুমন আহমেদ, শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন সহ  সহ -শিক্ষক মন্ডলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও অভিভাবক সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য :  অনুষ্ঠানে অভিভাবকগণের অনেকেই প্রতিষ্ঠান বিভিন্ন দিক নিয়ে সুপরামর্শ প্রদান করেন।সভাপতি মহোদয় সকলের সুপরামর্শ কে সাধুবাদ জানিয়ে সামনের দিনে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে উত্তম মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় বিঃদ্রঃ ২০২৬ইং শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম ইতি মধ্যেই শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১