শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায়,ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী
ধানবান্ধি ইসলামিয়া সরকারি কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী গণ মিছিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গুরুত্বপূর্ণ পথেই অদৃশ্য মৃত্যু ঝুঁকি,দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি
খুলনায় হামের টিকাদান কার্যক্রম শুরু ২০ এপ্রিল
মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁয় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আলোকিত এক অধ্যায়ের সমাপ্তি,অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষক জীবন কুমার সাহা

ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম

ছাম্মি আহমেদ আজমীর :
রাজনীতির অঙ্গনে কিছু নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে সংগ্রাম সাহস আর ত্যাগের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম তেমনই এক দৃঢ়চেতা নেতা যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে গড়ে তুলেছেন আস্থা ভালোবাসা ও নির্ভরতার এক অটুট বন্ধন।রাজপথের উত্তাল সময় দমন-পীড়নের ভয়াল ছায়া সবকিছুকে উপেক্ষা করে তিনি কখনো পিছপা হননি। বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে করেছেন আরও বেগবান কর্মীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সাহস প্রেরণা ও লড়াইয়ের শক্তি। অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তাকে এনে দিয়েছে স্বতন্ত্র মর্যাদা এবং অনন্য পরিচিতি। একাধিকবার নির্যাতন মামলা-হামলা ও কারাবরণের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও থেমে যাননি আলমগীর আলম। প্রতিটি প্রতিকূলতা যেন তাকে করেছে আরও দৃঢ়,আরও আপসহীন। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আজ হয়ে উঠেছেন একজন সত্যিকারের সংগ্রামী নেতার প্রতিচ্ছবি।তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি আশ্রয় সাহস ও ভরসার আরেক নাম। তার সততা ন্যায়নিষ্ঠা এবং কর্মীবান্ধব মনোভাব তাকে করে তুলেছে সবার আপনজন। দলের স্বার্থে নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে যে ত্যাগের নজির তিনি স্থাপন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম বলেন,দলই আমার শক্তি আর তৃণমূলের কর্মীরাই আমার সাহস। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং বলবো। যত বাধাই আসুক জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কখনো সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ। দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও আমি সর্বদা প্রস্তুত। দলের একজন ভালো কর্মী হয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালি করতে মাঠে আছি এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত মাঠ থাকব ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০