শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

দলীয় নেতাকর্মীদের মাঝে স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার ঈদ উপহার বিতরণ

ফটোকার্ড

নজরুল ইসলামঃ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবী পৌঁছে দেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার এরশাদ রানা।

রোববার দুপুরে নিজ বাসায় নেতাকর্মীদের মাঝে এ উপহার তুলে দেন। এরআগে তিনি ব্যক্তিগত ফেসবুক (সামাজিক যোগাযোগ মাধ্যম) ক্ষুদে বার্তাসহ এলাকার বিভিন্ন পয়েন্টে ঈদ শুভেচ্ছা তুলে ধরেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন মুহূর্ত। ঈদ সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।
তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখি। এছাড়া তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০