শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দামকুড়া সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি

Download Photocard

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী : রাজশাহীর সীমান্তে একটি সরিষা ক্ষেতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবি’র ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৬ বোতল BRONCOF-C ভারতীয় সিরাপ, ৩ বোতল MONOGOLD সিরাপ এবং ৯ বোতল ZEBISCAN সিরাপ মোট ৩৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় নিষিদ্ধ সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০