শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার-১

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার সহ মোঃ মাহফুজ আহম্মেদ (৩২), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ|
মঙ্গলবার দিনগত রাত ১টার পর শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়|
গ্রেফতার মোঃ মাহফুজ আহম্মেদ, সে দূর্গাপুর উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে|
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|
তিনি জানান, ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক| পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও যুক্ত| গত সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি দূর্গাপুরের জনতা ব্যাংক দূর্গাপুর শাখা থেকে নিজের হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন| ওই দিন দুপুর সোয়া একটার দিকে তিনি নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে দ্বিতীয় তলায় যান| দুপুর পৌনে ৩টায় নিচে নেমে এসে তিনি দেখেন, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই| পরে তিনি দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন|
মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে শ্রীধরপুর গ্রামে থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়|
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা ¯^ীকার করেছে| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়|
এ ব্যপারে বুধবার সকালে গ্রেফতার ব্যক্তিকে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মুখপাত্র|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০