শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রায়গঞ্জে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। স্বৈরাচারী হাসিনার রোষানলের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ । তাহার সুস্থতা কামনায় রায়গঞ্জ উপজেলার মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপির সহ -সভাপতি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা  
রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা (সিরাজগঞ্জ-৩) আসনের গণ মানুষের  নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন  এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের এ আয়োজন করেন।
উল্লেখ্য : তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।আজ বেগম খালেদা জিয়া যেন পুরো বাংলাদেশের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রতীক হয়ে উঠেছেন। এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি থাকলেও তাঁর চিকিৎসা চলছে দেশি–বিদেশি খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ তত্ত্বাবধানে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান—প্রয়োজনীয় প্রতিটি সিদ্ধান্ত তাঁরা দ্রুততার সঙ্গেই নিচ্ছেন। অনেকেই হয়তো জানেন না, মেডিকেল বোর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশ–বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। মমতাময়ী মায়ের চিকিৎসায় কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা যাতে না ঘটে—সেই নিশ্চয়তা দিতে প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে তদারকি করছেন তারেক রহমান। এদিকে দেশনেত্রীকে এক নজর দেখার আশায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ছুটে আসছেন। তবে সিসিইউতে সংক্রমণের ঝুঁকি বেশি হওয়ায় কারও প্রবেশের অনুমতি নেই। দূর থেকেই তাঁরা ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগের অনুভূতি প্রকাশ করছেন।দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপোষহীন এই নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে জিয়া পরিবারের। গতবার লন্ডনে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়ে তিনি সুস্থতার দিকে ফিরেছিলেন—তাঁদের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এ উদ্দেশ্যে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বাংলাদেশের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের কোটি মানুষ। আধুনিক চিকিৎসা শেষে তিনি যেন আগের মতোই জনগণকে অনুপ্রাণিত করতে পারেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন—এই বিশ্বাসেই সারা দেশের মানুষের হৃদয়ে আজ এক গভীর প্রত্যাশা ও প্রার্থনা জাগ্রত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০