সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

দেশব্যাপী ছিনতাই,ধর্ষণের প্রতিবাদে সলঙ্গার হাটিকুমরুলে শিক্ষার্থীদের মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদকঃ

 সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি পালিত হয়। এতে সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ জুয়েল রানা।

এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন। ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই’; ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীদের। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেয়ার আহবান জানায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১