শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

নওগাঁয় সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় আটক-১

ফটোকার্ড

নওগাঁ প্রতিনিধি : বাসের সহযাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করে তার মালামাল লুটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার(১ অক্টাবর ২০২৫ খিঃ) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী যাত্রী দুবাই প্রবাসী এ আর হোসেন। তিনি ঢাকা থেকে বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রামে আসছিলেন। পাশের সিটে বসা যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন।  তিনি নরসিংদী জেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সাথে কথা বলে জানা যায়, এ আর হোসেন নামের এক যাত্রী বুধবার সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রাম যাওয়ার উদ্দেশে উত্তরা থেকে একতা পরিবহণের বাসে ওঠেন। বাসে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে তার আলাপ হয়। এক পর্যায়ে বগুড়ার শেরপুরের আগে ওই সহযাত্রী বোতল বের করে এ আর হোসেনকে জুস খাওয়ার প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে তার দেওয়া জুস খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করেন ।

ভুক্তভোগী এ আর হোসেন বলেন,  আমার নামার কথা ছিল বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী মোড়ে। কিন্তু অচেতন হয়ে থাকায় বাসের সর্বশেষ গন্তব্যস্থল নওগাঁ বাসস্ট্যান্ডে চলে আসি। এখানে আসার পর পাশে বসা ওই যাত্রী ও বাসের সুপারভাইজার আমাকে বাস থেকে নামান এবং মুখ-চোখে পানি দিয়ে চেতন করেন৷ চেতনা ফেরার পরই আমি আমার পাশের সিটের যাত্রীকে ধরে ফেলি। পরে অন্য যাত্রীদের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আমার চুরি হওয়া টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করি। ওই চোরের উদ্দেশ্য ছিল আমাকে চেতন করে বাসের লকারে থাকা ব্যাগ নেওয়ার। ওই ব্যাগে আরও কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন,  অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আজ সন্ধ্যায় আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০