শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

নতুন কুড়ি সফল করতে রাজশাহীতে জেলা প্রশাসকের মতবিনিময়

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি : প্রায় ২০ বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। 

এ প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়নে আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা ছোটবেলায় বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এই প্রতিযোগিতা থেকে যেসব শিল্পীরা এসেছেন তারা এখনো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২০ বছর বিরতির পর সরকারের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আয়োজন একটি চমৎকার উদ্যোগ। তিনি বলেন, ব্যাপক প্রচারের জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন ছিল। তবে সময় স্বল্পতা থাকলেও যথেষ্ট প্রচারের চেষ্টা হয়েছে। আমরা উপজেলা পর্যায়েও প্রচার করেছি। প্রাথমিক ও মাধ্যমিকা শিক্ষা কর্মকর্তাসহ সবার মাধ্যমে ব্যাপক প্রচার চলমান রয়েছে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানেরা নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে মন্তব্য করে জেলা প্রশাসক এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারের জন্যঅংশীজনদের প্রতি অনুরোধ জানান। 

জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০