শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নাটোরে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ফটোকার্ড

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার সিংড়া উপজেলায় আজ কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৮ মে ২০২৬) উপজেলার কৃষি হলরুমে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান । 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এ কংগ্রেসে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে দেশের তিনলাখ হেক্টর আবাদী জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে। 

তিনি জানান, এ প্রকল্পের আওতায় দুইলাখ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন, দুইলাখ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানাদার শস্যের আওতায় নিয়ে আসা, দেশের দুই কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা, উৎপাদিত কৃষি পণ্যের সররবাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ুসহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেজ তৈরী করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০