শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নাটোরে চলনবিল এলাকায় বোরো ধান সংগ্রহ শুরু

Download Photocard

নাটোর প্রতিনিধি:  নাটোর জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিলের আবাদী জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

 মঙ্গলবার(২১ এপ্রিল ২০২৬) দুপুরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, সিংড়া উপজেলায় এ বছর ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আশা করা হচ্ছে বিঘা প্রতি ৩০ মণ করে ফলন পাওয়া যাবে।

তিনি জানান, ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্যে কৃষি শ্রমিকরা চলনবিল এলাকায় এসেছেন। তাদের জন্যে সহায়ক কর্ম পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। 

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, কৃষি বিভাগ ও কৃষকদের প্রচেষ্টায় এবার বোরো ধানের আবাদ ভালো হয়েছে। ফলন আশানুরুপ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০