শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে ‘সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Download Photocard

নাটোর প্রতিনিধি : জেলার সিংড়া উপজেলায় ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটায় উপজেলা কৃষি হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মো. আবু সাইদ জানান, নাটোরসহ সারাদেশে প্রতিবছর সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়।

কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে এ তথ্য জানিয়ে তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ২০২৩ সালের গবেষণা জরিপের ফলাফলে দেখা গেছে প্রতি বছর দেশে চার লাখ  মানুষ সাপের কামড়ের শিকার হয়। 

প্রতিবছর আড়াই হাজার গবাদি পশু এবং ৫৫ হাজার হাঁস, মুরগী ও কবুতর মারা যায় সাপের কামড়ে। বন্যা বা অতিবৃষ্টির কারণে সাপের আবাস বিনষ্ট ও খাদ্য অনিশ্চিত হওয়ার প্রেক্ষাপটে সাপ মানুষের আবাসস্থলে চলে আসছে। ফলে সাপের কামড়ের ঘটনা বেশী ঘটছে।  

তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সাপের অনন্য ভূমিকা আছে। একটি দাঁড়াশ সাপ প্রতিবছর তিন একর জমির ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করে। কার্বলিক এসিড ঘরে থাকলে সাপ আসে না-এই প্রচলিত ধারণা ভুল। 

মানুষের আবাস ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমেই সাপের দংশন প্রতিরোধ করা সম্ভব।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। 

কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমেরাররি প্রফেসর মো. ফরিদ আহসান। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায়  স্বাগত বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

মূখ্য আলোচক আরো বলেন, সাপ কামড় দিলে রোগীকে সাহস জোগাতে হবে, রোগীকে স্থির রাখতে হবে এবং দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে  সাপে কামড়ের ব্যক্তির যথাযথ চিকিৎসা সুবিধা আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০