শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু  

Download Photocard

নাটোর প্রতিনিধি: জেলায় আজ নাটোর চিনিকলের ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

 শুক্রবার বিকেল চারটায় নাটোর চিনিকলের কেইন কেরিয়ারে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন) আজহারুল ইসলাম।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ডা. তাহমিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইউনুস আলী, আখ চাষী ফেডারেশনের সভাপতি মোসলেম উদ্দিন প্রামানিক প্রমুখ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে একলাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয় হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ চাষীদের আখ চাষের বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা বাবদ নয় কোটি ৩০ লাখ টাকা ঋণ প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ। চাষী পর্যায়ে আখের ক্রয় মূল্য ছয়হাজার টাকা টন থেকে বৃদ্ধি করে ছয়হাজার ২৫০ টাকা করা হয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০