রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা
শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান পাবনাবাসী
সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজি ফিলিং স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ
সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
সিরাজগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির অভিনন্দন
টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপি,১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

নির্বাচনী প্রচারকালে মহিলাদের উপর হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ হোসেন আলী (ছোট্র):
‘আল্লাহ আকবার, দাড়িপাল্লা’ হাজার হাজার মহিলাদের স্লোগানে প্রকম্পিত হয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জবাসীকে কৌতুহলী করে তুলেছে। মহিলাদের বিক্ষোভ মিছিল দেখে প্রত্যক্ষদর্শীরা বলছে, কোন রাজনৈতিক দলই পুরুষ-মহিলা নিয়ে এত বড় দীর্ঘ বিক্ষোভ মিছিল করতে পারেনি। বিক্ষোভ মিছিলটিতে শুধু হিজাবী নয়, নিকাবী ছাড়াও কোন মহিলাকে দেখতে পাওয়া যায়নি।

আজ (৪ ফ্রেব্রুয়ারী ২০২৬), সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মহিলা বিভাগের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় মহিলাদের নগ্ন হামলা, হেন্তা ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপানে প্রথমে মহিলারা সমাবেত হতে থাকে। হাজার হাজার মহিলারা সমাবেশ হয়ে মিছিলটি শুরু করে পৌরসভা রোড হয়ে চৌরাস্তায় পৌছলে মিছিলে পেছনটা মুক্তির সোপান থেকে বের হয়। মিছিলটি পৌরসভা রোড হয়ে চৌরাস্তা দিয়ে ইলিয়ট ব্রিজের পশ্চিম হয়ে এসএস রোড দিয়ে পুনরায় মুক্তির সোপানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিলের স্লোগানে স্লোগানে নির্বাচনী প্রচারণায় মহিলাদের নগ্ন হামলা, হেন্তা ও কটুক্তি কেন, প্রশাসনের কাছে জবাবও চাওয়া হয়। ‘আল্লাহ আকবার, দাড়িপাল্লা’ বলে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পুর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) মনোনিত এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭