শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের সহযোগিতা চান কক্সবাজার পুলিশ সুপার

Download Photocard

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণঅভ্যুত্থানকালীন লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে কক্সবাজার প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান।

সোমবার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

সভায় মাদক কারবার, ছিনতাই, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং গণঅভ্যুত্থানের সময় সারা দেশে লুট হওয়া পুলিশের প্রায় ১৮ শতাধিক অস্ত্রের এখনও সন্ধান না পাওয়ার মত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সাংবাদিক নেতারা। 

পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সামাজিক সচেতনতাও অত্যন্ত জরুরি। সাংবাদিকরাও সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’

তিনি সার্বিকভাবে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আযাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য শামসুল হক শারেক, নুরুল ইসলাম হেলালী, আবু ছিদ্দিক ওসমানী, আনসার হোসেন, মুরশেদুর রহমান খোকন, হাসানুর রশীদ, মোয়াজ্জেম হোসাইন সাকিল ও মো. হাশিম। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০