শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

পঞ্চগড়ে মসজিদের খতিব মাওলানা আমিরুজ্জামান এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবোরোধ

Download Photocard

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের ইসলামবাগ জামে মসজিদের খতিব মাওলানা আমিরুজ্জামান এর ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ সোমবার(২০ এপ্রিল ২০২৬) দুপুরে ইসলামবাগ জামে মসজিদের মুসল্লি ও সর্বস্তরের ওলামায়েকেরামগণের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা শহরের ‘দেশ ক্লিনিক’ সংলগ্ন বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সমাবেশে বক্তারা মাওলানা আমিরুজ্জামানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে মুসল্লিরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০