শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিয়েছে-ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার   দেশে বিচারহীনতার অপসংস্কৃতি, অপরাজনীতির রাজত্ব  কায়েম করেছিল। ছাত্র-জনতা গণআন্দোলনে বাধ্য হয়ে  পদত্যাগকারী, পলায়নকারী  সেই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার কথিত  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর জোর-জুলুম, নির্যাতন  করে মানুষ খুন, গুম,  বিদেশে অর্থ পাচার  করে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিয়ে দেশকে ধ্বংস করেছে, শ্মশানে পরিণত করেছে । এই ফ্যাসিস্ট আওয়ামী  লুটেরা সরকার ও তাদের দোসররা লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ঋনের জালে  জর্জরিত করে ফেলেছে, সেই ঋনের টাকা আগামী একশো বছরেও শোধ করা দুস্কর হবে। তাদের লুট-পাটের টাকা দিয়ে আরও প্রায়  একশো টি মত পদ্মা সেতু করা যেতো। 

রবিবার ( ২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী হাইস্কুল মাঠে  বিজয় দিবস উপলক্ষ্যে কামারখন্দ  উপজেলা বিএনপি আয়োজিত  বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসুচি দিয়েছেন।  জনগণের আস্থা ও ভালবাসায় আগামী নির্বাচনে বিএনপি  বিজয়ী হলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শরীক দল ও যুগপৎভাবে শরীক দল গুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এবং ৩১ দফার আলোকে একটি নিরাপদ  সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে, বাংলাদেশ আবারও ইমার্জিং টাইগারের দেশে রুপান্তরিত হবে।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর+কামারখন্দ আসনে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও  জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু। 
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি  উথানের পরিচালনায় কর্মীসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল-কায়েস। 

আরও বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র সহ সভাপতি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ  স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান  সাইদুল ইসলাম, এস. এম. আব্দুল  আলীম, নুরুল হুদা জিন্না,আব্দুল লতিফ, ছাইদুল ইসলাম, সোহেল মাহমুদ,সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আব্দুল মান্নান মধু, মির্জা আব্দুস সামাদ, জোসনা মন্ডল, নাজমা খাতুন,পান্না, জান্নাতুল ইসলাম পলি, হায়দার আলী,আতিকুর রহমান সোহাগ, তানভীর ইসলাম, আনোয়ার হোসেন,নাজমুল হাসান নাসিম,শামীম আহমেদ ও কামাল আহমেদ প্রমুখ । উৎসব মুখর পরিবেশ  এসময়ে হাজার হাজার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ফলে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় এবং  সুশৃঙ্খলভাবে মধাহৃভোজের মাধ্যমে কর্মী সমাবেশ সম্পন্ন করা হয়।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০