শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে পরিক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

ফটোকার্ড

মোঃ মেহেদী হাসান সরকার ,বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে এইচ এস সি পরিক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিক্ষা শুরুর আগে বনপাড়া কলেজ পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এই নেতা দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার।

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচ এস সি ও সমমানের পরিক্ষা। ৪৮ ঘন্টা আগে পরিক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারন জনগনের প্রবেশাধীকার সংরক্ষিত করা হয়।

তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরিক্ষা শুরুর আধাঘন্টা আগে প্রবেশ করে বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রাকিব সরদার।

কক্ষে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরিক্ষার্থীর সাথে কক্ষে প্রবেশ করেছে রাকিব সরদার জানতে পেরেছি। এঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।
আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এব্যাপরে জানতে অভিযুক্ত রাকিব সরদারের ব্যাক্তিগত মোবাইল নম্বরে বিভিন্ন সময়ে একাধিক বার ফোন করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০