শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

পাবনার চাটমোহরের দীর্ঘদিন সংস্কারহীন কমলা নদীতে নির্মিত ফুট ব্রিজ; ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার চাটমোহর ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সংযোগস্থলে কমলা নদীর ওপর নির্মিত একটি ফুট ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯৯ সালে নির্মিত এই প্রায় ৩০ ফিট দীর্ঘ ব্রিজটি ২৭ বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের বড় সংস্কার না হওয়ায় এখন তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির এক পাশে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রাম এবং অপর পাশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম। এছাড়াও রাজাপুর, মুলাডুলি, সানদাই, সাতইল সহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। তবে গত ১০ থেকে ১২ বছর ধরে ব্রিজটির রেলিং ভেঙে রয়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসী কে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য ঝুঁকি আরও বেশি বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রাজ্জাক জানান, ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে। রেলিং ভাঙা থাকায় খুব ভয় নিয়ে পার হতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরেকজন পথচারী পিয়াস উদ্দিন বলেন, বাচ্চাদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে আরও ভয় লাগে। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।

গাড়ি চালক আব্দুল জব্বার বলেন, দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি: কমলা নদীর ওপর ৩০ ফিটের পুরনো ফুট ব্রিজের ভাঙা রেলিং ও নড়বড়ে অবস্থায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০