শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এ্যাড: আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ফুলের সমারোহে ফুলেল পুষ্পের অভিনন্দন সহ শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়।
আজ বৃহস্পতিবার( ১৪ মে ২০২৬) অত্র মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নিংবডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মচারী, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩৩০,পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার আগমনে অত্র কলেজ মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা- সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে শুভেচ্ছা জানাতে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হোন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা কামাল এর উপস্থিতে অতিথিরা এই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নারী শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে মাননীয় সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।
সকল বক্তারা বলেন, নারী শিক্ষার উন্নয়ন গড়ে তুলতে অবশ্যই দক্ষ ও মেধাবী ছাত্রীদের গড়ে তুলতে হবে,তাই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মানউন্নয়ন অবশ্যই জরুরি।

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাই মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন এবং পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবাগত পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সক্রিয় ভূমিকা একান্তভাবে প্রত্যাশা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম ফারুক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০