শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পালিয়ে যাওয়া নেতার নেতৃত্বে ষড়যন্ত্র বন্ধ করুন- মাওঃ রফিকুল ইসলাম

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
পালিয়ে যাওয়া নেতা ও ভারত সরকারের পেতাত্বা শেখ হাসিনার নেতৃত্বের ষড়যন্ত্র বন্ধ করতে হবে তা না হলে স্বৈরাচার সরকার আবারও জনগনকে বিপদে ফেলবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার আয়োজনে সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে এই অনুষ্ঠান এর কার্যক্রম শুরু করেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে জেলা জামায়াত শাখার সেক্রেটারী জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলামের সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারী আল আমিন মন্ডল, সহ সভাপতি মাও. মো. আব্দুস সামাদসহ ৩৫জনের নবগঠিত কমিটি সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ###

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০