শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস সলঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগে আজ বিকেলে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল হল রুমে এ আয়োজন করা হয়।
১৯২২ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার গো-হাটায় সংঘটিত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নির্মম হতাহতের ঘটনা। ব্রিটিশ শাসন ও তাদের দোসরদের নির্মম গুলিতে সরকারি হিসেবে সাড়ে ৪ হাজার মানুষ হতাহত হয়।

সাহসী ও আত্মত্যাগী সাধারণ মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।তৎকালীন সলঙ্গার সিংহ পুরুষ মাও: আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে সাহসী ও আত্মত্যাগী সাধারন মানুষ প্রতিরোধে আন্দোলনে নামে।বাংলার গ্রামীণ জনপদের সেই শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়াও বক্তারা শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য গো-হাটায় স্মৃতিস্তম্ভ নির্মাণ,সলঙ্গায় পৌরসভা ও উপজেলার দাবি জানান।কে. এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চীফ এডমিন শাহ আলম ।সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপদেষ্টা সহকারি অধ্যাপক বেলাল হোসেন,উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার,অধ্যক্ষ মোস্তফা জামান,এডমিন হারুনর রশিদ, শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার, নাজমুল হুদা, রাজু আহমেদ ও সুজন হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০