শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

প্রেমের ফাঁদে ফেলে গোপনে ভিডিও করে সিরাজগঞ্জের ভেন্ডার শিপলুর চাঁদাবাজি

Download Photocard


নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
দিনাজপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সিরাজগঞ্জে এনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সেই সম্পর্কের বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দশ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সিরাজগঞ্জ কোর্ট এলাকার ভেন্ডার নাজমুল হুদা শিপলু (৩৫)। এ অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার।
ভুক্তভোগী জানান, নাজমুল হুদা শিপলু প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ধীরে ধীরে প্রেমের অভিনয় করে ফাঁদে ফেলে। এরপর বিভিন্ন সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন হোটেলে এনে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছে। এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে জানান তরুণীর মা। তারা অভিযোগ করেন, সম্প্রতি আবারও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবী করছে শিপলু। চাঁদা না দিলে সামাজিকভাবে মেয়েটিকে হেয়প্রতিপন্ন করার হুমকি দিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়ের জীবন নিয়ে খেলেছে। যা ছিলো সব দিয়ে দিয়েছি। এখন আবার নতুন করে টাকা চাচ্ছে। না দিলে ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে নাজমুল হুদা শিপলুর দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, বিষয়টি জানার পর সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারকে দ্রুত আইনি সহায়তা এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের ছাড় দেয়া হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০