শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

Download Photocard

বগুড়া প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সোমবার(২৫ মে ২০২৬) বিকেল ৪টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

‘মানুষের চেয়ে বড় কিছু নাই ‘নহে কিছু মহিয়ান’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’ ও ঋদ্ধ সৃজন। 

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় এবং কবি বখতিয়ার শামীম।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবির নাতনি ও কবিপুত্র কাজী সব্যসাচী-র কন্যা খিলখিল কাজী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। 

আবৃত্তি পরিবেশন করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০