শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বগুড়ায় লাচ্ছা সেমাই কারখানায় অভিযান ও জরিমানা

Download Photocard

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে লাচ্ছা সেমাই প্রস্তুতের কারখানায় ভেজালবিরোধী যৌথ অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শেখাহারে অবস্থিত ভাই-ভাই লাচ্ছা সেমাই কারখানায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র‌্যাব ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানায় একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেমাইয়ের খামির পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। তৈরি সেমাই বাথরুমের পাশে দুর্গন্ধযুক্ত স্থানে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। 

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০