শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের পাশে চাইলেন : এমপি সুরাইয়া জেরিন রনি

Download Photocard

বগুড়া প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন রনি গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার(২৫ মে ২০২৬) বেলা ২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, হারুনুর রশিদ, প্রতীক ওমর, ফেরদৌসুর রহমান।

মতবিনিময় সভায় রনি বলেন, বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের আমি পরামর্শ হিসেবে পাশে পেতে চাই। বগুড়ার উন্নয়নের বিষয়ে আপনারা সবাই জানেন, আমরা ১৭ বছর পিছিয়ে ছিলাম। ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মত এই রাষ্ট্রে চেপে বসেছিল। ঝড়-বৃষ্টি উপেক্ষা ও জীবন বাজি রেখে ২৪ এর আন্দোলনে মাঠে ছিলাম। এই আন্দোলনে সাধারণ মানুষ, নেতাকর্মীর সাথে সাংবাদিকদরাও নিহত ও আহত হয়েছে। এখন দেশ গঠনে আমরা একসাথে কাজ করে ভূমিকা রাখতে চাই। আমরা বগুড়ার মানুষ বগুড়ার উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। 

তিনি আরো বলেন, আমাদের বেকার সমস্যা, শহরের বড় সমস্যা যানজট নিরসন করা এবং আমাদের রাস্তাঘাটের উন্নয়নে আমরা পিছিয়ে আছি। এ বিষয়গুলোকে মাথা নিয়ে বগুড়ার উন্নয়নে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখেছি আন্দোলনের সময় পুলিশ যখন টিয়ারশেল মেরেছে নেতা-কর্মীদের সাথে সাংবাদিকরাও টিয়ারশেলের ধোয়াতে আহত হয়েছিল। আপনারা সাংবাদিকরা জানেন রাজপথে আমার ভূমিকা কি ছিল,হামলা মামলা নির্যাতন সহ্য করে আজ দল আমাকে মূল্যায়ন করেছে। আমি ভাইরাল হওয়ার জন্য কখনো কিছু করিনি। আমি নিজেকে হাইলাইটস করে কোন কাজ করিনি। তবে সাংবাদিকদের লেখালেখিতে আমি অনেক সময় হাইলাইট হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০