শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ছোট্ট -: বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার, (,২০ এপ্রিল, ২০২৬) সকালে  ঢাকা থেকে সড়কপথে  বগুড়া যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের

সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস,  যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম,  

মোঃ রাশেদুল  হাসান রঞ্জন,  মোঃ হারুন অর রশিদ খান হাসান,  সাংগনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মোঃ আবু সাঈদ সুইট,  মোঃ আলমগীর হোসেন আলম,  জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান,  সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, 

জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, সহ  জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দ’ুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমান বাসের ভিতর থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন।এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান তাঁর পাশে ছিলেন। যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের গোলচত্বর ছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী,কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বেলকুচি-চৌহালী উপজেলার বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. আমীরুল ইসলাম খান আলীম ও চান্দাইকোনা বাজারে রায়গঞ্জ-তাড়াশের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বিপুলসংখ্যক নেতাকর্মীসহ জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০