শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বর্ণিল আয়োজনে সিরাজগঞ্জে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিক পালন 

Download Photocard

 হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জঃ

জাতীয়তাবাদী তাঁতীদলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সিরাজগঞ্জে  জেলা  তাঁতী দল বর্ণিল আয়োজনে নানা কর্মসূচী পালন করেছে।  কর্মসূচীর মধ্যে ছিলো দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা  বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভোরে সূর্য উদয়ের সাথে সাথে ইবি রোডস্থ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন তাঁতীদলের নেতাকর্মীরা।

সকাল ১১ টায় পৌর ভাসানী মিলনায়তনে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা তাঁতীদলের আহবায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম 

দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ তাঁতী বিষয় সম্পাদক মোঃ আলম,জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি, উল্লাপাড়া উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ ইউসুফ আলী,

জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা নুর নবী হুসাইন সহ  আরো অনেকে।  আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আনন্দমুখর  তাঁতীদলের বর্ণাঢ্য র‌্যালিটি শহরে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে  যেয়ে শেষ হয়। পরে পৌর ভাসানী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। 

তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীদলের কর্মসূচীতে জেলা ১৮ সাংগঠনিক ইউনিট ( উপজেলা ও থানা)  থেকে নানা সাজে সজ্জিত হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০