শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

বর্তমান সংকট উত্তরণে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া প্রয়োজন: ফখরুল

ফটোকার্ড

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সংকট উত্তরণে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন দেওয়াই বর্তমান সংকটের একমাত্র সমাধান। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশের মানুষকে এ সংকট থেকে উদ্ধার করতে হবে।’

বুধবার(১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে ‘অনলাইনে’ সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নূন্যতম যেসব সংস্কার করা দরকার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত আবার শুরু হয়েছে। অতীতে বিএনপিকে ভাঙার অপচেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভাঙতে পারেনি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে যারা বলছেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছেন। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে-গ্রামে গেছেন এবং এখনো যাচ্ছেন।’

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর  রহমানের বহুদলীয় সংস্কারের মধ্যদিয়ে বিএনপি’র জন্ম হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সাথে সংশ্লিষ্টতা বজায় রেখে সংস্কারের বিষয়টি আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বাধাগ্রস্থ করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০