শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বহুলী ইউনিয়ন সদর সংসদীয় আসনে অন্তর্ভুক্তি হওয়ায় মিষ্টি বিতরণ

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর আসনের সাথে বহুলী ইউনিয়ন পুনঃসংযুক্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের পর বহুলীর মানুষ তাদের দাবি আদায়ে সফল হয়েছে।

২০১৮ সালে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-২ থেকে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। কারণ, বহুলী থেকে কাজীপুরের দূরত্ব ২৮ কিলোমিটার হলেও সদর শহরের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এই অযৌক্তিক সংযুক্তির প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন তারা।

অবশেষে সকল প্রচেষ্টার পর গত ৩০ জুলাই ২০২৫ ইং বহুলী ইউনিয়নকে পুনরায় সিরাজগঞ্জ-২ (সদর আসন) এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাধারণ মানুষ আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করে।

এ বিষয়ে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, বহুলীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। আমাদের আন্দোলন সফল হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এ সময় বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আলী, সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক মাহমুদুল চৌধুরী ও যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহঅন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০