শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ন্যায্য মূল্যে কৃষকের ধান সংগ্রহের সময় শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার টাঙ্গাইল জনাব মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে এবং নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য পুরুষদের ১৬০০ মিটার দৌড় এবং নারীদের ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প ইভেন্ট অনুষ্ঠিত হয়। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা যাচাই করা হয়।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং ডিআইজি, ঢাকা রেঞ্জের প্রতিনিধিবৃন্দ, নিয়োগ বোর্ডের সদস্যগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০