শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

বাগবাটীতে ভিজিএফ চাল বিতরণে ফের অনিয়মের অভিযোগ,কার্ড হাতে ঘুরছেন অসহায়রা

Download Photocard

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নম্বর বাগবাটি ইউনিয়নে আবারও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঈদ উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণে ব্যাপক অনিয়ম, তালিকায় অসঙ্গতি এবং সুবিধাভোগীদের হয়রানির অভিযোগে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক সুবিধাভোগীর হাতে সরকারি ভিজিএফ কার্ড থাকলেও তারা চাল পাচ্ছেন না। চালের আশায় ইউনিয়ন পরিষদে কার্ড হাতে নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অসহায় মানুষ। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কাছে অভিযোগ করলে তিনি তাদের ইউপি সদস্য মোমিনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে ইউপি সদস্য মোমিন বলেন, পরিষদে ৪ হাজার ১১৬টি কার্ড বরাদ্দ ছিল। আমরা ৪ হাজার ১২৩ জনকে চাল দিয়েছি। তারপরও আমার কাছে ৬০ থেকে ৬৫টি কার্ড জমা রয়েছে।
তবে স্থানীয়দের দাবি, এখনো অন্তত ১০০ জন কার্ডধারী চাল পাননি। ফলে সুবিধাবঞ্চিতদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, সব বিষয় মোমিন মেম্বার জানেন। তারা কী করছে, সেটি তারাই ভালো বলতে পারবেন। তবে স্থানীয় বিএনপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে আগামীকাল রোববার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে আলোচনার জন্য বসবেন।
এর আগে একই ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০