সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে : তারেক রহমান

ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা  নিশ্চিত করতে হবে। এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (ডিইআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি তাঁর নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বলেন, ‘জনগণকে এ বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। তাদের সঙ্গে থেকেই তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে।’ এজন্য জনগণকে সব সময় সঙ্গে রাখতে দলের নেতা-কর্মীদের উদাত্ত আহবান জানান তিনি ।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিধায়  ‘নির্বাচনের জবাবদিহি এবং নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের (বিএনপি) মূল কাজ।

তিনি বলেন,  ‘রাজনীতি রুগ্ন  হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে স্বাস্থ্য, শিক্ষা নিরাপত্তা সব ব্যবস্থাই রুগ্ন হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

এ সময় তারেক রহমান জানান, বিএনপি’র ৩১ দফার বাইরে ভালো কোনো প্রস্তাব পেলে তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে তা নিয়ে কাজও করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করাও সম্ভব হবে।’ বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১