মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত দাবিতে সিরাজগঞ্জে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের মুক্তির সোপানে বিডিআর কল্যাণ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার-পরিজন ও সন্তানেরা অংশ গ্রহন করেন। 

মানববন্ধনটি সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহবানে ও সভাপতিত্বে  বক্তব্য রাখেন, সাবেক বিডিআর সদস‌্য আব্দুস সাত্তার,  রেজাউল করিম, রুহুল আমীন,  সরোয়ার,  আব্দুল হালিম, মিজানুর,  বাবুল, হাবিলদার  আব্দুর রশিদ, সাবেক বিডিআর এর এক মা স্বপ্না মির্জা, সাবেক বিডিআর এর এক স্ত্রী শিল্পী খাতুন, ফাতেমাতুজ্জামান জোহুরা 

প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক বিডিআর  ল্যান্স নায়েক সহকারী মো. সিদ্দিকুল ইসলাম এবং  সাবেক বিডিআর  সন্তান মোঃ জুয়েল আজিজ। 

 উক্ত মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে  বক্তারা বলেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধরণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন। ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকরীতে না থাকলেও তারা কোন রাষ্ট্র বিরোধী উগ্রসংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরীচ্যুত করে নাটক সাজানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহালের দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১