শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বিদ্যমান আইনেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে- নাহিদ ইসলাম

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

বিদ্যমান আইন দিয়েই ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “আমরা মনে করি, ফ্যাসিবাদের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই তাহলে নির্বাচন পরবর্তিতে যে সরকার আসবে, তারা যে বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চাই, বিদ্যমান আইনেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।”

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সভায় ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্যোগে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে দাবি করে তিনি বলেন, “আমরা বলেছি, রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই এই গণঅভ্যত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিল, কেন এত মানুষ রক্ত দিলেন?”

“আমরা দেখছি, অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে যাচ্ছে,” যুক্ত করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সবাইকে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানিয়ে জেলাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এনসিপির শীর্ষ নেতা।

সভায় আরো বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এসএম সাঈদ মোস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুথি, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন ও মহসিন রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, মুখপাত্র টি এম মুশফিক সাদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০