শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার,জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

ফটোকার্ড


নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আধুনিক বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে, রোববার দুপুর পৌনে ১২টায় ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধার হওয়া ট্রলি ব্যাগে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি ছিল। এ নিয়ে রেলওয়ে থানায় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।
অন্যদিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী উভয়ই জানিয়েছে, এই অভিযান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। বনলতা এক্সপ্রেস হলো আধুনিক সুবিধাসম্পন্ন একটি বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সম্পর্কিত তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের রেলপথে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০