শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন (বিওএ)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন এবং সমাজের সকল সামর্থ্যবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম হাফিজুল্লাহ খান লিটন, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ ও আহ্বায়ক, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বিসিএস কর্মকর্তারা সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসলাম সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) ও সাধারণ সম্পাদক বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য মো. শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় শীতার্ত ২০০ জনের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০