হারুন অর রশিদ খান হাসান :
আজ শুক্রবার বাদ জুম্মা সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তারই অংশ হিসেবে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদে আয়োজিত জেলা বিএনপির মাহফিলে দোয়ায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সহ সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমানেরা।
দোয়ার আগে ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুন শরীফ পাঠ করা হয়। পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, উপস্থিত মুসুল্লীবৃন্দসহ শতশত ধর্মপ্রাণ মুসলমান মোনাজাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য– বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছেন।
এ মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা।






