রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা
শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান পাবনাবাসী
সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজি ফিলিং স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ
সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
সিরাজগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির অভিনন্দন
টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপি,১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বেগম খালেদা জিয়ার স্মৃতিতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় নগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় ডেমোক্রেটিক অ্যাকশন ফর বাংলাদেশ (ড্যাব) ও রাসিক ২৮ নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ চিকিৎসা শিবির শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু। ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু।
ড্যাব নেতা ডাঃ মোঃ মাসিউল আলম বাবু বলেন, এই চিকিৎসা ক্যাম্প কেবল ফটোসেশনের উদ্দেশ্যে নয়, বরং সুনির্দিষ্টভাবে রোগীদের কার্যকর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়েছে। তিনি জানান, ১০ জন চিকিৎসক বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট ঘর রেখে রোগীদের উপযুক্ত চিকিৎসা প্রদান করছেন।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা হলেন: ডাঃ ফজলুল কবীর ভূঁইয়া পাভেল (মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ মোঃ দেলোয়ার হোসেন (সার্জারি বিশেষজ্ঞ), ডাঃ আরন্তি মারিয়া ইসলাম (গাইনী রোগ বিশেষজ্ঞ), ডাঃ মোসাদ্দিক হোসেন চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ মোঃ নাসিম হোসেন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফিরোজ উদ্দিন (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ফয়সাল জামান (দন্ত রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডাঃ সুজন আল হাসান (ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বাত, ব্যাথা ও প্যারালাইসিস), ডাঃ শামীম হোসেন (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ), ডাঃ জাহিদুল ইসলাম (শিশু রোগ বিশেষজ্ঞ)।
রাসিক ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজিত হয়েছে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে পারেন। তিনি জানান, দুপুর ১টা নাগাদ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন এবং সন্ধ্যা পর্যন্ত আরও প্রায় এক হাজার মানুষ চিকিৎসা নিতে আসার আশা প্রকাশ করেন তিনি।
চিকিৎসা ক্যাম্পে সহযোগিতায় ছিলেন সাবেক মতিহার থানা বিএনপি সভাপতি ও সাবে কাউন্সিলর মোঃ আনসার আলী, ডেপুটি রেজিস্ট্রার (রাবি) আবু মোঃ তারেক, রাবি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন উৎপল, সাবেক রাবি ছাত্রদল নেতা মোঃ আমিনুল হক পিন্টু, বিএনপি নেতা মোঃ আব্দুল কুদ্দুস ডলার, তোজাজ্জল হোসেন বাবু, মোঃ মামুনুর রহমান, মোজাম্মেল হক মুকুল, আতিকুর রহমান মুন্টু প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭