শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

বেলকুচিতে চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার আসামী র‍্যাব কর্তৃক গ্রেফতার

ফটোকার্ড

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার দৌলতপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার অন্যতম আসামী সাকিব রাজধানীর উত্তরা হতে আটক হয়েছে। সে বেলকুচি থানার নাড়ামুরি গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে। শুক্রবার রাতে উত্তরা-৪ নম্বর সেক্টর এলাকায় অবস্থানকালে প্রথমে র‍্যাব তাকে আটক করে। পরে খবর পেয়ে শনিবার সকালে র‍্যাব হেফাজত থেকে বেলকুচি থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ইমন (১৬) মাস খানেক আগে সহপাঠি বান্ধবী সামিয়াকে নিয়ে বেলকুচির দৌলতপুরে বেড়াতে গিয়ে বখাটে মাসুদ সহ সহযোগীদের দ্বারা হয়রানী শিকার হন।

পরে ১৮ এপ্রিল বিকেলে এলাকার সহপাঠী বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ৬/৭ জন গিয়ে কেন তাদের হেনস্থা করা হয়েছে জানতে গেলে বেলকুচি থানার দৌলতপুরের বখাটে মাসুদের নেতৃত্বে তাদের সহযোগীরা লাঠি নিয়ে ধাওয়া করে। তখন অন্যরা পালাতে সক্ষম হলেও পিছনে থাকা ইমন পড়ে গেলে তাকে বেদম মারধর করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল মারা যান ইমন। এ ঘটনায় ২৭ এপ্রিল বিকেলে নিহতের বাবা ইমদাদুল হক বাদী হয়ে ৪জনের উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে সাকিব পলাতক ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা বেলকুচি থানার এসআই সাইফুল ইসলাম জানান, উত্তরা থেকে শনিবার সকালে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০