শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সিহাব ও সিয়ামের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ আগস্ট ২০২৫, (মঙ্গলবার) সকাল ৮:৩০ ঘটিকা বাজে আজগড়া কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর দুই শহীদ মোঃ সিহাব আহমেদ ও মোঃ সিয়াম হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শহিদদের সংক্ষিপ্ত পরিচয়:
১. মোঃ সিহাব আহমেদ

  • পিতার নাম: মোঃ শফি মিয়া
  • জন্ম: ১৪ জানুয়ারি ২০০৫
  • শাহাদাত বরণঃ ৪ আগস্ট ২০২৪
  • স্থান: এনায়েতপুর থানার সামনে, চৌহালী, সিরাজগঞ্জ

২. মোঃ সিয়াম হোসেন

  • পিতার নাম: মোঃ আব্দুল কুদ্দুস আলী
  • জন্ম: ৪ মার্চ ২০০৫
  • শাহাদাত:বরণঃ ৪ আগস্ট ২০২৪
  • স্থান: এনায়েতপুর থানার সামনে, চৌহালী, সিরাজগঞ্জ

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

  • সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ।
  • বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।
  • বেলকুচি উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন।
  • বেলকুচি উপজেলা ভেটেরিনারি সার্জন মোছাঃ তানিয়া ।
  • প্যানেল চেয়ারম্যান (৪নং দৌলতপুর ইউপি) জনাব শামসুল হক মোল্লা ।
  • বেলকুচি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ হাবিবুল্লাহ ।
  • বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডঃ . মোঃ তৌফিক আহমেদ।
  • বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান।
  • বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার অর্থ সম্পাদক মোঃ সেলিম রেজা ।
  • আরও উপস্থিত ছিলেন শহীদ শিহাব ও সিয়ামের পরিবারের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০