শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বেতিল বটতলা অফিসের সামনে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ গ্রহণ করেন ।

বিশ্ব মানবাধিকার দিবসের র‍্যালিটি বেতিল বটতলা সংগঠনের নিজস্ব অফিস এলাকা থেকে শুরু করে, কেজির মোড় , বেতিল বাজার প্রদক্ষিণ করে, পুনরায় বটতলা অফিস চত্বরে শেষ হয়। অনুষ্ঠানে এনায়েতপুর থানা প্রশাসন টহল টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন । পরবর্তী সময়ে মানবাধিকার বিষয়ক এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন -সাংবাদিক আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী শেখ বীর (অবঃ) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি ।
সার্জেন্ট মোঃ আক্তার হোসেন (অবঃ) সিনিঃ সহ-সভাপতি ।
আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি।
সাংবাদিক লাঞ্চ কর্পোঃ্মোঃ শহিদুল ইসলাম খান,(অবঃ) সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি ।
সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মানবাধিকার বিষয় সম্পাদক।
সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম (আয়ান) প্রচার সম্পাদক এছাড়াও সিরাজগঞ্জ জেলা কমিটির আরও অনেক সদস্য এসময় উপস্থিত ছিলেন ।

বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শহিদুল ইসলাম (সাহেল) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটি আজীবন সদস্য ও উপপরিচালক কেন্দ্রীয় কমিটি ।
মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি। মোঃ মুসা শিকদার সহ-সভাপতি, মোহাম্মদ আলী তদন্ত বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা প্রচার সম্পাদক, মোঃ মুনজিল সংস্কৃতি বিষয় সম্পাদক , মোঃ নাজমুল হাসান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রী বাদল মোদক কোষাধাক্ষ এছাড়াও এ সময়ে উক্ত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, “মানবাধিকার শুধু আইনি বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচারের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই মানবাধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি।”

এ সময় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজক সংগঠনরা জানান, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতেও দেশের প্রতিটি অঞ্চলে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০